আমাদের কার্যক্রম সম্পর্কে

প্রবাসী ভাই ও বোনেরা ,
আস্সালামু আলাইকুম, আপনারা অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন৷ অনেক দেশ আছে যেখানে আপনারা নাগরিক সুবিধা পেয়ে স্বপরিবারে বসবাস করতে চান৷ আপনি চান আপনার স্ত্রী বা স্বামীকে বৈধ কাগজ-পত্রের মাধ্যমে সেখানে নিয়ে যেতে৷ এক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট একটি গুর“ত্বপূর্ণ ডকুমেন্ট ৷ এটি আইনানুগ বা গভর্নমেন্ট নির্দেশিত পদ্ধতিতে তৈরির জন্য আমাদের রয়েছে অভিজ্ঞ ও উচ্চশিক্ষিত কাজী (মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার ) অনুবাদক এবং ইমিগ্রান্ট বিশেষজ্ঞ নোটারি পাবলিক ৷

পূর্বে দেখা যেতো এই ডকুমেন্টের জন্য একজন প্রবাসীকে অনেক ঝামেলা পোহাতে হতো ৷ অনেকে আবার জানেন না ডকুমেন্টটি কোথায় কোন প্রতিষ্টান কিভাবে দিয়ে থাকে ৷ অনেকে জোড়া তালি দিয়ে ডকুমেন্টটির ব্যবস্থা করে থাকলেও দেখা গেছে অনভিজ্ঞতা, সঠিক অনুবাদ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সমুহের সমন্বয়ের অভাবে ডকুমেন্টটি ইনকমপ্লিট বা অসম্পুর্ণ রয়ে গেছে এবং সংশি­ষ্ট মন্ত্রনালয় কতৃক রিফিউজও হয়েছে৷ ফলে সংশোধনের জন্য তাকে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে ৷ আমরা প্রবাসী ভাইদের এই বিষয়টির গুর“ত্ব উপলব্ধি করে অর্ডার পাওয়া মাত্র ২৪ (চব্বিশ) ঘন্টার মধ্যে নামমাত্র খরচে নির্ভুল ও নিখুত ভাবে ডকুমেন্টটি তৈরী করে  কুরিয়ার বা আপনার  মনোনীত ব্যক্তির নিকট প্রদান করে থাকি এবং বাংলাদেশস্থ বিদেশী এ্যাম্বাসীর দেয়া নমুনা অনুযায়ী ফ্যামেলী সার্টিফিকেট ব্যাপারে বিনা ফি-তে পরামর্শ দিয়ে থাকি ৷

আল্লাহ্ তায়ালা প্রবাস জীবনে আপনাদেরকে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ন রাখূন ৷ ( আমীন )

 

আমাদের কার্যক্রম

  • আমাদের কার্যক্রম সম্পর্কে
  • আমাদের উল্লেখযোগ্য সেবাসমুহ
  • ম্যারেজ সার্টিফিকেট পাওয়ার পদ্ধতি
  • খরচ পরিশোধের নিয়ম
  • যোগাযোগের ঠিকানা
  • ফটো গ্যালারি
  • তথ্য ফর্ম
  • Webmail

 

Copyright 2010 © Kazioffice-bd.com

Design by BDJogajog.com